টাঙ্গাইলের ধনবাড়িতে বিয়ের দাবিতে প্রমিকের বাড়িতে প্রেমিকার অনশন

অপরাধ জাতীয় ময়মনসিংহ

টাঙ্গাইলের ধনবাড়ীতে নবম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকের (১৫) বাড়িতে সপ্তম শ্রেণির ছাত্রী (১২) বিয়ের দাবিতে অনশনে বসেছেন। এ অবস্থায় বাড়ি থেকে বের হয়ে গা-ঢাকা দিয়েছেন কিশোর প্রেমিক।

জানা গেছে, শনিবার থেকে অনশনে বসেছেন ঐ ছাত্রী। তিনি তার দাবির পক্ষে লোকজনের কাছে ব্যাখ্যা করছেন। এতে পুরো এলাকার সবার মুখে মুখে কিশোর প্রেমের উপাখ্যান রটে গেছে।

অনশনকারী ছাত্রী জানান, ঐ ছাত্র তাকে দেড় বছর আগে থেকে প্রেমের প্রস্তাব দিতে শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। অভিভাবকের চোখের আড়ালে একান্তে তারা একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। ঐ ছাত্র সম্পর্ক নিয়ে টালবাহানা করায় বিয়ের দাবিতে অনশন করার সিদ্ধান্ত নেন তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কাউসার আহমেদ বলেন, ঘটনাটি আমি জেনেছি। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হবে।

ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া জানান, বিষয়টি গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন। তবে কেউ অভিযোগ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *