পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, পঞ্চগড় জেলার কাঁচা চা পাতা মূল্য নির্ধারণ কমিটি” কর্তৃক সর্বশেষ ধার্যকৃত মূল্যের চেয়ে কম মূল্যে কৃষকদের নিকট থেকে কাঁচা চা পাতা ক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে চা প্রক্রিয়াজাতকরণ করায় দায়ে রবিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নে অবস্থিত ফাবিহা টি কোম্পানী ও গ্রীন কেয়ার এগ্রো লিমিটেড কর্তৃক ” ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ফাবিহা টি কোম্পানীকে ২০,০০০ টাকা ও গ্রীন কেয়ার এগ্রো লিমিটেডকে ১৫,০০০ টাকা করে মোট ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় পূর্বক সরকারি কোষাগারে জমা করা হয়।
পঞ্চগড় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড় কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন।

