কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের নেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস/২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে পার্টি অফিসে অর্ধনমিত করে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করা হয়। এরপর অফিস চত্বরে ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা। পুষ্পার্ঘ অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন, সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনায় নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাছেন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খন্দকার, সাংগঠনিক সম্পাদক রহুল আমিন বিএসসি, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আতাউর রহমান রতন প্রমূখ।
এসময় ইউনিয়ন মৎস্যজীবী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুলহুদা পল্লব, ত্যাগী কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাকিল সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি, সাধারণ সম্পাদক এবং তৃণমূলের বিভিন্ন নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

