নীলফামারীতে মাসব্যাপী তাঁত শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

জাতীয় রংপুর

মশিয়ার রহমান, নীলফামারী: আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক) এর উদ্যোগে তাঁত শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০২ জুলাই) বিকালে নীলফামারী বড় মাঠে ভার্চুয়ালী মেলার উদ্বোধন করেন নীলফামারী- ২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর।

মেলায় নীলফামারী পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম এর পৃষ্ঠপোষকতায় আলোচনা সভার সভাপতিত্ব করেন নীলফামারী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি তাসমিয়া জান্নাত।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা প্রশাসকের সহধর্মিনী ফারহানা বিনতে আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার,সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী, নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি প্রকৌশলী এ এস এম শফিকুল ইসলাম ডাবলু সহ অনেকে। উদ্বোধন শেষে আলোচনা সভা হয় এবং সন্ধা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *