নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষার্থী বাবলু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় কুড়িগ্রাম সরকারি কলেজের সকল শিক্ষার্থী বৃন্দ ও বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আয়োজনে কুড়িগ্রাম সরকারি কলেজ গেটের মুল ফটকের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন ছাত্রলীগ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি শরীফ, সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফি,যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সাধারণ শিক্ষার্থী রেজওয়ানুল হক প্রমুখ।
বাবলু হত্যার বিচারের দাবী ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে শিক্ষার্থীরা এক ঘন্টা ব্যাপী সময়ে টায়ার জালিয়ে চিলমারী-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে।

