ফুলবাড়ীতে ফজলুল উলূম বছিরুদ্দীন আশরাফিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় ধর্ম রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফজলুল উলূম বছিরুদ্দীন আশরাফিয়া মাদ্রাসার আয়োজনে সংক্ষিপ্ত ‌আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিম পাড়ে শিমুলবাড়ি ইউনিয়নের জ্যোত-ইন্দ্র নারায়ন গ্রামের কালীগঞ্জ এলাকায় অবস্থিত এ মাদ্রাসার হলরুমে সংক্ষিপ্ত ‌আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনায় পবিত্র মাহে রমজান, রোজা ও দ্বীনি পন্থা নিয়ে ইসলামী শরীয়াহ্ মোতাবেক আলোচনা পেশ করেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক হযরত মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, লালমনিরহাট রেলওয়ে মসজিদের খতিব হযরত মাওলানা ফেরদৌস হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন, শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল আলম সোহেল।

এসময় অত্র প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলার বিভিন্ন মসজিদের খতিব ও আলেম ওলামা, স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *