রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট প্রেসক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজারহাট প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান ও রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার, বীর মুক্তিযোদ্ধা কে,এম,মাহফুজার রহমান।
আয়োজিত ইফতারে আরো অংশগ্রহণ করেন,জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব চাষী আব্দুস ছালাম, উপজেলা তাতীলীগ সভাপতি বাদশা মিয়া, উপজেলা জাকের পার্টির সভাপতি মজিবর রহমান, রাজারহাট সদর বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
এসময়ে উপস্থিত ছিলেন, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রভাষক মাওঃ মোঃ বদিউজ্জামান,সহ-সভাপতি মোবাশ্বের আলম লিটন, মোফাকখারুল মাসুম, সাংবাদিক মাসুদ রানা, আরিফুল ইসলাম, জহুরুল মন্ডল, রাশেদুল ইসলাম, মামুন চৌধুরী, শহীদুল ইসলাম, আহসান হাবিব সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

