কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের জন্য বডি অন ক্যামেরা’র উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় শহরের শাপলা চত্বরস্থ ট্রাফিক বক্সের সামনে আয়োজিত অনুষ্ঠানে কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা আনুষ্ঠানিকভাবে বডি ক্যামেরার উদ্বোধন করেন।
কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোঃ মহিবুল ইসলাম, ট্রাফিক ইনচার্জ (টিআই) জাহিদ সারোয়ার, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ ও কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা নিজ হাতে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ারের বুকে বডি অন ক্যামেরা লাগিয়ে দেন।
অনুষ্ঠানে জানানো হয়- প্রারম্ভিক পর্যায় ৪০ টি বডি ক্যামেরা ব্যবহার করা হবে এবং পরবর্তিতে ট্রাফিক পুলিশ সহ সকল পুলিশ এই বডি ক্যামেরা ব্যবহার করবে।

