ভূরুঙ্গামারীতে আমদানি-রপ্তানিকারকদের সাথে ইসলামী ব‍্যাংকের মতবিনিময়

জাতীয় রংপুর

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বঙ্গ সোনাহাট স্থল বন্দরের আমদানি-রপ্তানি কারক ব‍্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছে ইসলামী ব‍্যাংক বাংলাদেশ লিমিটেড ভূরুঙ্গামারী শাখা। সোমবার (২১ মার্চ) বিকেলে বঙ্গ সোনাহাট স্থল বন্দর উপশাখা প্রাঙ্গণে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গ সোনাহাট স্থলবন্দর উপ শাখার ইনচার্জ ও প্রিন্সিপাল অফিসার রকিবুল হাসান এর সঞ্চালনায় ও ভূরুঙ্গামারী শাখা প্রধান এফএভিপি এ কে এম মোজাহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব‍্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন (আঞ্চলিক কার্যালয়ের) প্রধান জনাব আবু ছাঈদ মোহাম্মদ ইদ্রিস।

এতে স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির নেতৃবৃন্দ, ব‍্যবসায়ী ও ব‍্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় ব‍্যবসায়ীরা তাদের দাবী ও এলসি করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। রংপুর জোন প্রধান ব‍্যাবসায়ীদের সমস্যা ও বিভিন্ন দাবীর কথা মনোযোগ সহকারে শুনে তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *