কুবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

খেলাধুলা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ মার্চ) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে মেয়ে ক্যাটাগরিতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মধ্য দিয়ে এ খেলা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এখন আউটডোরে ব্যাডমিন্টন খেলতে হচ্ছে। তবে আমরা অধিকতর উন্নয়নের অধীনে সুবিশাল ক্যাম্পাস পেতে যাচ্ছি। তিন বছরের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তার কাঙ্ক্ষিত ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট পেয়ে গেলে সেই ক্যাম্পাসে ইন্ডোর স্টেডিয়াম, আউটডোর স্টেডিয়াম সব তৈরি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *