কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২২ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারী) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে লোক প্রশাসন এবং ফিন্যান্স বিভাগের খেলার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং সভাপতি হিসেবে ছিলেন ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাইলফলক ছাড়িয়ে যাচ্ছে। খেলাধুলার দিকেও আমরা পিছিয়ে থাকবো না। আমি তোমাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রেখে যাচ্ছি। তোমাদেরকে ধৈর্যশীল এবং দায়িত্বশীল হতে হবে।
এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

