হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে এক ইলেকট্টিশিয়ানকে ডেকে নিয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। পরে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনার ঝড় বইছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট হকের চর (চর উদনা নয়াগ্রাম) এলাকার জয়নাল আবেদীনের ছেলে রিপন মিয়াকে ডেকে নিয়ে পুর্বশত্রুতার জের ধরে মারধরসহ হত্যার চেষ্টা চালায় মজিবর গং।
সূত্রে জানা যায়, ঘটনারদিন শনিবার সকালে মজিবর রহমান সোলার বিদ্যুতের কাজের জন্য রিপনকে ডেকে নেয় একই এলাকার আউয়ালের বাড়িতে। কাজের ফাঁকে মজিবর রহমানের কাজে পূর্বের পাওনা টাকা চাইলে এক পর্যায়ে মজিবর, আউয়াল, ছপিয়লসহ কয়েকজন তার উপর চড়াও হয় এবং মারডাং শুরু করে।
এসময় মজিবর রহমান ধারালো দা দিয়ে মাথায় আঘাত করলে রিপন মিয়া মাটিতে লুটিয়ে পড়ে এবং তার চিৎকারে আশপাশ লোকজন দৌড়ে আসছে আসামীরা তাদেরকেও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে লোকজন গুরুত্বর অবস্থায় রিপন মিয়াকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে রিপোনের বাবা জয়নাল আবেদীন বলেন, দীর্ঘদিন থেকে মজিবর গং আমাদের বিভিন্ন ভাবে ক্ষতির জন্য চেষ্টা ও তদবির চালিয়ে যাচ্ছে এরই পেক্ষিতে কৌশলে আমার ছেলে ডেকে হত্যার চেষ্টা করেছে, আমি এর সঠিক বিচার চাই। এ ব্যাপারে আউয়ালের সাথে কথা বলার অনেক বার চেষ্টা করে ও তাকে সাক্ষাতে বা তার (০১৯৪৫-২৯১৫৭১) মুঠো পাওয়া যায়নি।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, আসামি ধরার চেষ্টা চলছে।

