কালিয়াকৈরে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে নবাগত ডিসির মতবিনিময়

জাতীয় ঢাকা

কালিয়াকৈর(গাজীপুর)সংবাদদাতা:
নবাগত গাজীপুর জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, সহকারী কমিশনার মোঃ জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আল বেলাল, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকবর আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেড শাহআলম সরকার প্রমূখ।

বক্তারা সভায় জনকল্যাণ ও সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *