নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আনন্দ মূখর পরিবেশে ওয়ার্ড ভিত্তিক (আট দলীয়) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১২ জুন উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত হয়েছিল।
ঈদের দিন বিকেলে উপজেলার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করে ‘সাতকাহন ফ্রেন্ডস ক্লাব’ ফুলবাড়ী, কুড়িগ্রাম। খেলায় ০৯ নম্বর গজের কুটি ওয়ার্ড ০৫ নম্বর পূর্ব ফুলমতি ওয়ার্ডকে ০২-০১ গোলে পরাজিত করে।

পরে বিজয়ী ও পরাজিত দুই দলকে পুরস্কার প্রদান ছাড়াও পরিবেশ রক্ষায় অংশীদারিত্ব নিতে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের হাতে একটি করে ফলজ গাছের চারা উপহার দেয়া হয়।
এসময় নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল উদ্দিন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের প্রচার ও সাংগঠনিক সম্পাদক নুরনবী মিয়া, সাতকাহন ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাতা পলাশ ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

