নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর বদলী জনিত বিদায় উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা সাতটায় থানা ভবনের হলরুমে ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ এর সঞ্চালনা ও নবাগত অফিসার ইনচার্জ ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী-নাগেশ্বরী সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন রেজা।
আলোচনা শেষে বিদায়ী অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় কে ফুলবাড়ী থানা পুলিশ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

