হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে বডি ওর্ন ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে এগারটার সময় বডি ওর্ন ক্যামেরা উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাসির উদ্দিন মল্লিক।
প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, পর্যায়ক্রমে সকল গুরুত্বপুর্ন এলাকায় কর্তব্যরত ব্যক্তিদের বডি ওর্ন ক্যামেরার আওতায় আনা হবে।
এই কার্যক্রমের মাধ্যমে সহজেই অপরাধের ধরণ সনাক্ত করা যাবে। এরপর জেলা পুলিশের আয়োজনে করোনাভাইরাসের নতুণ ধরণ ওমিক্রন মোকাবেলায় মানিকগঞ্জ শহরে একটি র্যালি বের করে। এসময় পথচারি ও দোকানদারদের সচেতন করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।
পুলিশ কর্মকর্তাদের সাথে এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা।

