কুড়িগ্রামে ব্যালট বাক্স ছিনতাই মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অপরাধ জাতীয় রংপুর

কুড়িগ্রাম প্রতিনিধি: তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের যাত্রাপুরে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স ছিনতাই মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানাপুলিশ।

নির্বাচনে সহিংসতা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনার অন্যতম আসামী কুড়িগ্রাম জেলার সাবেক উপ শিক্ষা গ্রন্থাগার বিষয়ক সম্পাদক ছাত্রলীগ নেতা মাহাবুব সরকারকে রোববার বিকেলে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়,গত ১৫ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভগবতীপুর ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় পরাজিত মোটরসাইকেল মার্কার অজ্ঞাত সমর্থক ২০০/৩০০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। কুড়িগ্রাম থানা মামলা নং ২৬। তারিখঃ ২৯/১১/২০২১ইং।

এ ঘটনায় ওই ইউনিয়নের নির্বাচনী ফলাফল স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *