কুড়িগ্রাম, ১৯ ডিসেম্বর ২০২১, তীব্র প্রতিবাদ: চিলমারী টু রৌমারী ব্রহ্মপুত্র নদে সেতু চাই, দিতে হবে। ২০১৩ ইং সাল থেকে ব্রহ্মপুত্র নদে সেতুর দাবী চলমান। সেতু হবে বলে আমরা কুড়িগ্রাম জেলা বাসি সহ রংপুর বিভাগ বাসি অতি সুখের খবর পেয়েছিলাম। কিন্তু বলতেই বড় কষ্ট হয়, সে সুখের খবর আমাদের খবরই রয়ে যাচ্ছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মহোদয় গত ৬-৮ নভেম্বর ২০২১ কুড়িগ্রাম জেলার রৌমারী ও চিলমারীর মধ্যে ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে পরিদর্শন করেন। ১৬ নভেম্বর এ পরিদর্শন প্রতিবেদনের চিঠি ইস্যু হয়। কিন্তু ৬/১২/২১ইং তারিখে সুভাষ চন্দ্র বিশ্বাস, পরিচিতি নং–৬০১৯৪২, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ ফেরি প্লানিং সার্কেল সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা কর্তৃক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি জানা গেল ভিন্ন। সেখানে সেতু নয়, নতুন ফেরী ঘাট স্থাপন করা হবে।
মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আমরা অনেক অনেক আকুল আবেদন করিতেছি, ব্রহ্মপুত্র নদে সেতু থেকে কুড়িগ্রাম জেলা বাসি ও রংপুর বিভাগ বাসিকে বঞ্চিত করবেন না প্লিজ। ডিজিটাল এই যুগে আমরা অনেক অনেক অভাবে আছি। আমাদের পরিবারে (রংপুর বিভাগ) আর অভাব বাড়াবেন না।

ব্রহ্মপুত্র নদে সেতু হলে বদলে যাবে এ অঞ্চলের মানুষের ভাগ্য। উক্ত সেতু দিয়ে গ্যাসের লাইন ও হাই ভোল্টেজ বিদ্যুৎ এর লাইন সরবরাহ করে কুড়িগ্রাম জেলা থেকে শুরু করে রংপুর বিভাগ পর্যন্ত তা ছড়িয়ে যাবে। কুড়িগ্রাম জেলা থেকে রংপুর বিভাগ পর্যন্ত ছোট, বড়, মাঝারী শিল্প কারখানা গড়ে উঠবে। উন্নত হবে রংপুর বিভাগের ৮ টি জেলা। ঢাকা থেকে কুড়িগ্রাম এর যোগাযোগ দুরত্ব ১১৫ কিঃমিঃ রাস্তা (প্রায়) কমে যাবে। সেতু হলে সর্ব দিক থেকে কুড়িগ্রাম জেলা বাসি সহ রংপুর বিভাগ বাসি সুফল লাভ করবে। চিরতরে দূর হবে মঙ্গা। অন্যদিকে ঢাকার পরে উন্নতির শীর্ষে থাকবে রংপুর বিভাগ।
রংপুরে আপনার শ্বশুড় বাড়ি। সেই সূত্রে আপনি আমাদের দাবীর প্রধান নেতৃত্বকারী। আপনি জাতির জনক বঙ্গবন্ধু’র বুদ্ধিমতি কন্যা। আপনি উন্নয়নের মডেল। ইতি পূর্বে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছেন। পদ্মা সেতু নির্মাণ আপনার একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সেই ক্ষেত্রে ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণ আপনার কাছে অতি সামান্য একটা বিষয়।
প্লিজ, কুড়িগ্রাম জেলা বাসি ও রংপুর বিভাগ বাসির প্রাণের দাবী, চিলমারী হতে রৌমারী, পর্যন্ত ব্রহ্মপুত্র নদে সেতু চাই, দিতে হবে। আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে রংপুর বিভাগ বাসির ভাগ্য। আপনি মমতাময়ী, মা। ব্রহ্মপুত্র সেতু উপহার দিয়ে আমাদেরকে (রংপুর বিভাগ) বাঁচান, মা। আপনি ” মাননীয় প্রধানমন্ত্রী”। আপনি ব্রহ্মপু্ত্র সেতু নির্মাণ না করলে আর কখনোই এই সেতু নির্মিত হবে না। সর্বশেষ আপনার প্রতি আবারো আকুল আবেদন ব্রহ্মপু্ত্র সেতু আমাদের বিশেষ প্রয়োজন। অনুগ্রহ পূর্বক ফেরিঘাট স্থাপন না করে ব্রহ্মপু্ত্র নদে সেতু স্থাপন করে অভাব থেকে আমাদের কে বাঁচান। ব্রহ্মপু্ত্র নদে সেতু নির্মাণের লক্ষ্যে তীর্থের কাকের মত আপনার দিকে চাহিয়া রইলাম “মা”।
জেলা বাসির পক্ষে-
আবু সুফিয়ান।
(চলচ্চিত্র পরিচালক, প্রযোজক),
সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ।

