কুবিতে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার শুরু কাল

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী OORTI-কুমিল্লা ইউনিভার্সিটি ক্যারিয়ার ফেয়ার-২০২১’। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও SOORTI (সূর্তি) লিমিটেড যৌথ আয়োজনে অনুষ্ঠান শুরু হবে আগামীকাল ৭ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। জানা যায়, ‘SOORTI-কুমিল্লা ইউনিভার্সিটি ক্যারিয়ার ফেয়ার-২০২১’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য থাকছে জীবনবৃত্তান্ত জমা দেওয়া সুযোগ। এছাড়া […]

Continue Reading

আওয়ামী লীগ ও বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ -গোলাম মোহাম্মদ কাদের

প্রেস বিজ্ঞপ্তি, ঢাকা, ০২ ডিসেম্বর ২০২১: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না আর বিএনপির ওপর আস্থা নেই। কিন্তু, জাতীয় পার্টির ওপর থেকে আস্থা হারায়নি সাধারণ মানুষ। দেশের মানুষ আবারো জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, ১৯৯১ সালের পর থেকে […]

Continue Reading

ভূরুঙ্গামারীতে বিদ‍্যূৎ স্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত‍্যু

ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎ স্পৃষ্ট হয়ে এক জনের মৃত‍্যু হয়েছে। মৃত ওই ব‍্যক্তির নাম বাবু মিয়া(৩৩)। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের মৃত হাতেম আলীর পুত্র। সে পেশায় একজন রাজমিস্ত্রী। এ তথ‍্য নিশ্চিত করেছেন জয়মনিরহাট ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ। জানা গেছে, রবিবার সকাল সাড়ে আটটার দিকে বাবু বাড়ির পাশে পুকুরে পানি সেচ […]

Continue Reading

বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় বাদাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদী কবলিত প্রত্যন্ত চরাঞ্চল জুড়ে নজর কাড়ে বিস্তৃত বাদাম ক্ষেত। এ অঞ্চলের কৃষকরা ধরলা নদীর বুকে জেগে ওঠা বালুর চর ও নদীর তীরে গড়ে ওঠা বালুর দ্বীপে মৌসুম অনুযায়ী আখ, বাদাম, ভুট্টা ও কলা সহ বিভিন্ন ফসলের চাষাবাদ করেন। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবারে অন্যান্য ফসলের তুলনায় বাদামের […]

Continue Reading

নীলফামারীতে জঙ্গি আস্তানার সন্ধান, আটক ৫

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ জঙ্গীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাবের বোমা ডিজপোজাল ইউনিট। সকাল দশটার দিকে হেলিকপ্টারে ঘটনাস্থলে এসে পৌঁছান র্যাবের বোমা ডিজপজাল ইউনিটসহ র্যাবের আইন ও […]

Continue Reading

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে এক মুক্তিযোদ্ধা পরিবারের প্রায় কোটি টাকা মূল্যের ৩৫ শতক জমি জবর দখলের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরন্নবী চৌধুরী খোকনের পূত্র রাকিনুল হক চৌধুরী ছোটনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ওই মুক্তিযোদ্ধা পরিবার।  শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল […]

Continue Reading

দেশে এখন আর সুশাসন নেই -গোলাম মোহাম্মদ কাদের

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে এখন আর সুশাসন নেই। সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র চলছে। সংবিধান অনুযায়ী গণতন্ত্র চর্চা সম্ভব নয়। তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর শাসনকালে গণতন্ত্র মুক্তি পাক বলে দেশের মানুষ শ্লোগান দিতে পেরেছে। দেশের মানুষ এখন কি স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র […]

Continue Reading

কুড়িগ্রামে শুভসংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কালের কণ্ঠ শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলায় ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে নদী ধরলা নদী তীরবর্তী প্রায় দেড়শ হত দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় কালের কণ্ঠ শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি খন্দকার […]

Continue Reading

সারাদেশেই শর্তহীন ছাত্রদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে; গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা, বুধবার, ০১ ডিসেম্বর -২০২১: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, শুধু রাজধানী নয়, সারাদেশেই শর্তহীন ছাত্রদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। তিনি বলেন, হাফ ভাড়ার জন্য ছাত্ররা রাজপথে আন্দোলন করছে, ছাত্রদের হাফ ভাড়ার আন্দোলন যৌক্তিক। ছাত্রদের আন্দোলনে সাধারণ মানুষ রাজধানীর সড়কে আটকে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন, কিন্তু […]

Continue Reading

গণ বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে নবীন বরণ

নোমান পারভেজ, ধামরাই প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। বুধবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে নবীনদের বরণে ছিলো ব্যাপক আয়োজন। ফুলের তোড়া দিয়ে ও মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে নবীনদেরকে বরণ করে নেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের […]

Continue Reading

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, ৪ জনের যাবজ্জীবন

হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় শহিদ (২৭) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার দায়ে শাহিন আলম (২৫) নামের এক ব্যক্তিতে মৃত্যুদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালতের বিচারক। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ উৎপল ভট্টাচার্য্য এই রায় দেন। এসময় একই মামলায় আরও চারজনকে যাবজ্জীবন ও দুই জনকে খালাস দেন […]

Continue Reading

বিজয়ের আনন্দে বাড়ি-বাড়ি গিয়ে নাচছেন নারী ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: ব্রাহ্মণবাড়িয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে ভোটারদের বাড়ি গিয়ে নেচে বিজয়ের আনন্দ উদযাপন করছেন মরজিনা আক্তার নামে এক নারী ইউপি সদস্য। নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ভোটে বিজয়ী হয়ে বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নাচছেন মরজিনা আক্তার। তার গলায় ঝুলছে টাকার […]

Continue Reading

বীরপ্রতীক তারামন বিবির তৃতীয় মৃত্যুবার্ষিকী

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম: একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক তারামন বিবির আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে তিনি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১ ডিসেম্বর) তার গ্রামের বাড়ী রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের বাড়িতে বাদ মাগরিব পারিবারিকভাবে ও বাদ আছর কুড়িগ্রামের আরাজী পলাশবাড়ী এলাকার গুচ্ছ পাড়ার বাড়ীতে মিলাদ ও দোয়া […]

Continue Reading

মানিকগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পতাকা র‌্যালী অনুষ্ঠিত

হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে পতাকা র‌্যালী করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ বুধবার সকাল ১০ টায় ৩৮ আনসার ব্যাটালিয়ন, জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে বের হওয়া র‌্যালীটি বাসস্ট্যান্ড হয়ে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। এময় উপস্থিত ছিলেন ৩৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক শাহ্ […]

Continue Reading

ফলাফল ঘোষণা ও ভোট পুণগণনার দাবিতে চেয়ারম্যান প্রার্থীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল ঘোষণা ও ভোট পুর্ণগণনার দাবিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা। মঙ্গল দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে যাত্রাপুর ইউনিয়নে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে ভোট পুণগণনা এবং ঝুনকার চর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুণ ভোটের দাবিতে […]

Continue Reading

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

ইউএস-বাংলা এয়ারলাইন্স, লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম- ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড পদের নাম- কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (এয়ারক্রাফট লোডার) পদের সংখ্যা- নির্ধারিত না কাজের ধরন- পূর্ণকালীন কর্মস্থল- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা আবেদন যোগ্যতা ১। কমপক্ষে এসএসসি পাস। ২। উচ্চতা : […]

Continue Reading

মাদারীপুরের কালকিনিতে বজ্রপাত ঠেকাতে তালের বীজ রোপন

‘তালের চারা রোপন করুন, বজ্রপাত থেকে দুরে থাকুন’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বা সের নিজ উদ্যোগে বজ্রপাত ঠেকাতে প্রায় দশ হাজার তালের বীজ রোপন কর্মসূচি গ্রহন করা হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার পাঙ্গাসিয়া ব্লকে একশত তালের বীজ রোপন করে এ কর্মসুচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি […]

Continue Reading

চায়না দোয়াইর’র দৌরাত্ম্যে হুমকির মুখে মাদারীপুরের মৎস্য সম্পদ

মাদারীপুরের নদ-নদী, খাল-বিলসহ বিভিন্ন জলাশয়ে ‘চায়না দোয়াইর’ নামে এক প্রকার ঘন জালে সয়লাব হয়ে গেছে। জলাশয়ে এই বিশেষ ধরণের জাল পেতে অবাধে মাছ শিকার করছে জেলে ও মৎস্য শিকারীরা। এই জালে ধরা পড়ছে সব ধরণের ছোট-বড় মাছ ও ক্ষুদ্র ক্ষুদ্র মাছের পোনা। ফলে বড় ধরণের হুমকির মুখে পড়ছে মৎস্য সম্পদ। এ ধারা অব্যাহত থাকলে একেবারে […]

Continue Reading

মাদারীপুরের শিবচরে ২৬ টি বিদ্যালয় খোলা নিয়ে অনিশ্চয়তা

দীর্ঘদিন পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে বিদ্যালয় চালুর খবরে মাদারীপুরের শিবচরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে নানা প্রস্তুতি। তবে বন্যার কারণে পাঠদানে অনুপযোগী হয়ে পড়েছে উপজেলায় ১৮০টি বিদ্যালয়ের ২৬টি। এতে শিক্ষা কার্যক্রম নিয়ে শঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রিয়াজ উদ্দিন মাদবরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নৌকা চালাচ্ছে দুই শিক্ষার্থী। এছাড়াও পল্লিমঙ্গল […]

Continue Reading

স্বপ্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরন

সেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্দোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা বড় বাজার, কোট মোড়, রেল বাজার, রেলওয়ে ষ্টেশন, কলেজ রোড সহ শহরের বিভিন্ন জায়গায় ২০০ অসহায় মানুষের একবেলার খাবার বিতরন করা হয়। এসময় স্বপ্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি রাবেয়া মল্লিক, সহ-সভাপতি মোঃ নয়ন, সাধারণ সম্পাদক মোঃ […]

Continue Reading