ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ৫ হাজার বয়স্ক ভাতার কার্ড বিতরন

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় বিশেষ বরাদ্দপ্রাপ্ত ৫ হাজার ভাতাভোগীদের মাঝে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে রোববার দুপুরে নগরীর টাউন হলের অডিটোরিয়ামে ২০২১-২২ অর্থবছরে বিশেষ বরাদ্দপ্রাপ্ত ৫ হাজার বয়স্কভাতাভোগীদের মাঝে কার্ড বিতরণ করেন মেয়র ইকরামুল হক টিটু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে […]

Continue Reading

নেত্রকোনায় ঝড়ের কবলে ৩ জেলের প্রাণহাণী

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন ও আটপাড়া উপজেলায় ঝড়ের কবলে পড়ে হাওরের পানিতে ডুবে তিন জেলের মৃত্যু হয়েছে। এছাড়া মোহনগঞ্জে একজন নিখোঁজ রয়েছেন। নিহতরা হলেন- মদনের নয়াপাড়া গ্রামের সওদাগর মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫) ও আটপাড়ার কৈলং গ্রামের ফটিক মিয়ার ছেলে দিলু মিয়া (৩৪) ও মোহনগঞ্জের দরুণ বানিহারি (লামবাড়ি) গ্রামের ফজলু মিয়ার […]

Continue Reading

সিডিডি’র উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ক্যাফে ডায়ালগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামে সিডিডি পিপিডিসিএইচপিএন্ডআর প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কাজের সাথে সম্পর্কিত সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক ক্যাফে ডায়ালগের আয়োজন করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম টিডিএইচ এ ক্যাফে ডায়ালগটি অনুষ্ঠিত হয়। ক্যাফে ডায়ালগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার মোঃ […]

Continue Reading

তেঁতুলিয়ায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের উপশাখা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ন্যাশনাল ব্যাংক লিমিটেড পঞ্চগড় জেলা শাখার অধীনে তেঁতুলিয়া উপশাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের মোস্তফা টাওয়ারে এই উপশাখার উদ্বোধন করা হয়েছে। ন্যাশনাল ব্যাংক তেঁতুলিয়া উপ শাখার ব্যাপস্থাপক শামসুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপশাখার উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো.নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা। প্রধান অতিথি বক্তব্যে নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা […]

Continue Reading

চর গোরকমন্ডল গ্রামকে ধরলার ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: ‘ত্রাণ নয়, বাঁধ চাই, নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান চাই’ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকার কৃষি জমি, ঘর-বাড়ী বিলীন ও ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে ভাঙ্গন কবলিত এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে চর গোরকমন্ডল এলাকার সর্বস্তরের মানুষের আয়োজনে ভাঙ্গন কবলিত এলাকার শত শত নর নারী […]

Continue Reading

ফুলবাড়ীর চর গোরকমন্ডল গ্রামকে নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামে অব্যাহত ধরলা নদীর ভাঙন ঠেকাতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ভাঙন কবলিত মানুষজন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাছেন আলী, স্থানীয় আব্দুস সালাম, আব্দুল মালেক, ফরহাদ আলী, নাজিমুদ্দিন সিদ্দিক আলী […]

Continue Reading

রংপুরে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ দিনের নবজাতকসহ নিহত -৩

নিজস্ব প্রতিবেদক: রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ দিনের নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬জন। আজ রোববার (১১ সেপ্টেম্বর) রোববার সকালে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে আল-আমিন […]

Continue Reading

সিলেটে চা বাগানের প্রকৃতিতে পর্যটকরা মুগ্ধ

দিগন্ত বিস্তৃত চা-বাগান চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। উঁচু-নিচু টিলা এবং টিলাঘেরা সমতলে সবুজের চাষাবাদ। শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদ। প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানে। এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের চা বাগান […]

Continue Reading

ভালুকায় থানা পুলিশের সহায়তায় আধাঘন্টা পর চুরি যাওয়া মোবাইল ঊদ্ধার

ময়মনসিংহের ভালুকায় শনিবার (১০ সেপ্টেম্বর /২০২২) বেলা সাড়ে বারটার সময় ভালুকা ওভার ব্রিজের নিচ থেকে কে বা কারা মোবাইল ফোন টি নিয়ে যায়। মোবাইল ফোনের মালিক মোছাঃ রানী আক্তার থানায় অভিযোগ করে বলে আমার মোবাইল ফোন ভালুকা ওভার ব্রিজের নিচ থেকে আমার অজান্তে চুরি হয়েগেছে। মহিলার কাকতি মিনতি শুনে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল […]

Continue Reading

ভূরুঙ্গামারীতে হিরোইনসহ মাদক সম্রাজ্ঞী আটক

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ গ্রাম হিরোইনসহ এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে থানা পুলিশ। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। আটক মাদক সম্রাজ্ঞীর নাম রুমানা আক্তার রুশি (২০)। সে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি গ্রামের মোঃ রিয়াজুল হকের মেয়ে। আটক রুমানার পুরো পরিবার মাদক ব‍্যবসার সাথে জড়িত এবং উপজেলার মাদক ডিলার চক্রের সদস্য […]

Continue Reading

আব্দুল মজিদ পাগলার আশা-ভরসা ও শেষ আশ্রয়স্থল বিধবা দুই বোন

কুড়িগ্রাম: জন্মগতভাবে শারীরিক অক্ষমতা সম্পন্ন হওয়া ও স্ত্রী-সন্তান না থাকায় দুই বিধবা বোনই আশা ভরসা ও শেষ আশ্রয়স্থল আব্দুল মজিদ (৬৪) এর। কিন্তু সেখানেও কেউ উপার্জনক্ষম না হওয়ায় দিন কাটাতে হচ্ছে অতিকষ্টে। আব্দুল মজিদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামে। তিনি ওই গ্রামের বাকুয়ার ভিটার মরহুম মোহাম্মদ আলীর ছেলে। গ্রামের সবাই তাকে […]

Continue Reading

ভুরুঙ্গামারীতে জনতার হাতে ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কাস্টমস্ কর্মকর্তার পরিচয়ে ভ্যাট আদায়ের সময় স্থানীয় জনতা ১ ব্যক্তিকে আটক করেছেন। আটক ওই ব্যক্তির নাম তপন কুমার দাস (৩২)। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের নিতাই চন্দ্র দাসের পুত্র। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজী ঘাটপার বাজার এলাকায় ভূয়া কাস্টমস্ কর্মকর্তা আটকের এ ঘটনা ঘটে। জানাগেছে, তপন কুমার […]

Continue Reading

সাংবাদিক দিলীপ কুমার দাসের মাতৃদেবী অণিমা রাণী দাসের শ্রাদ্ধ সু- সম্পন্ন

ময়মনসিংহের গৌরীপুরে গত ২৫ আগষ্ট বেলা সাড়ে ৩ টার সময় কালীপুর মধ্যম তরফের বাসায় অণিমা রাণী দাস পরলোকগমন করেন এবং ঐদিন রাত আটটার সময় গৌরীপুর পৌর শ্নশানে তাহার অন্তোষ্টি কিয়া অনুষ্ঠিত হয়। অন্তোষ্টিক্রিয়ার পর দিন অর্থাৎ ২৬ আগষ্ট থেকে সমাতন ধর্মীয় নিয়মানুসারে বিভিন্ন ত্যাগ তিতিক্ষার মধ্যদিয়ে ৪ সেপ্টেম্বর পর্যন্ত যথারীতি নিয়ম কানুন পালনের পর সাংবাদিক […]

Continue Reading

মানিকগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু

মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে আনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার(৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের চর বাইলজুরি গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ারা বেগম চরবাইলজুরি গ্রামের কৃষক ইছাক মিয়ার স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুর রহমান জানান, বাড়ির পাশে একটি খোলা মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান আনোয়ারা বেগম। […]

Continue Reading

সাটুরিয়ায় নেশার টাকার জন্য সিঁধকেটে শিশু চুরি, বিক্রি একহাজার টাকায়

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছনকা-মাকারকুল গ্রামে আবু-বকর সিদ্দিক নামে আড়াই মাসের শিশুকে রোববার ভোররাতে সিঁধকেটে চুরি করে। ঝন্টু ও সজল নামের দুই মাদকসেবি শিশুটিকে নিয়ে দৌলতপুর উপজেলার খলিশাডহুড়া গ্রামের নিঃসন্তান তাসলিমা বেগমের কাছে মাত্র এক হাজার টাকায় বিক্রি করে দেয়। আবুবকরের বাবা আরিফ হোসেন অভিযোগ করে জানান, রোববার ভোরে ঘুম থেকে জেগে দেখতে পাই ঘরের দরজা […]

Continue Reading

মানিকগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃত ৩ আসামীর ১ দিন করে রিমান্ড মঞ্জুর

মানিকগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামালায় গ্রেফতারকৃত ৩ আসামীর ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এলেনা আক্তার রিমানন্ডের আদেশ মঞ্জুর করেন। আসামী পক্ষের আইনজীবী আ, ফ, ম নূরতাজ আলম বাহার জানান, আসামীদের আদালতে হাজির করলে কোট ইন্সপেক্টর আব্দুল কাইয়ূম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক […]

Continue Reading

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আ’লীগ-বিএনপি সংঘর্ষ; গুলিবিদ্ধ ১

মাসুদ রানা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ ১০ জন আহত ও মাহিন (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা রুহিয়া থানা বিএনপি অফিস ভাংচুর করে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ বিএনপি নেতৃবৃন্দের। শনিবার বিকেলে একই দিনে রুহিয়া থানা বিএনপির বিােভ কর্মসূচি ও থানা মহিলা […]

Continue Reading

‘বিজয়ী’ এর উদ্যোগে ফ্রি কেক বেকিং প্রশিক্ষন কোর্স সম্পন্ন

চাঁদপুরের প্রথম নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে ১০ জন নারীকে ফ্রিতে কেক বেকিং প্রশিক্ষন করানো হয়। অদ্য ৩০শে আগষ্ট বিকাল ৩ ঘটিকায় চাঁদপুরে নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে এই কেক তৈরি প্রশিক্ষন প্রদান করা হয়। বিজয়ী” এর উদ্যোগে বিজয়ী তৈরিতে বিজয়ী- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষন কর্মশালাটি পরিচালনা ও প্রশিক্ষন প্রদান করেন বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক […]

Continue Reading

ভূরুঙ্গামারীতে পলিথিন বর্জ্য থেকে পেট্রোল, ডিজেল ও অকটেন তৈরি করে সারা ফেলেছে মোশাররফ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারভেজ মোশাররফ নামের এইসএসসি পরীক্ষার্থী এক ছাত্র পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক বোতল পুড়ে পেট্রোল, অকটেন ও ডিজেল তৈরি করছেন। তার এ প্রতিভাকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারভেজ মোশারফের তৈরি করা তরল জ্বালানি এক সময় খনিজ সম্পদে প্রভাব ফেলে অর্থনৈতিক ভাবে লাভজনক হবে […]

Continue Reading

কুড়িগ্রামে দেশের প্রথম ডিজিটাল কবর ব্যবস্থাপনার উদ্বোধন

প্রথমবারের মতো ডিজিটাল ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধাদের সমাধি ও কবর ব্যবস্থাপনার উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কবর ব্যবস্থাপনায় ডিজিটার পদ্ধতির ব্যবহারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। `অপ্রতিরোধ্য কুড়িগ্রাম’ নামক সামাজিক সংগঠন কবর ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহারের উদ্যোগ গ্রহণ করে। আয়োজকরা জানান, আইসিটি খাতে সুদূরপ্রসারী উন্নয়ন ত্বরান্বিত করার […]

Continue Reading