কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন তারা।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহাঃ হাবিবুর রহমান বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড.দুলাল চন্দ্র নন্দী , বিভাগীয় প্রধান, আবাসিক হলসমূহের প্রাধ্যক্ষবৃন্দ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক ও সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব সহ সংগঠনটির সদস্য ও সহযোগী সদস্যরা।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ২০০১৩ সালের ৬ ডিসেম্বর প্রাতিষ্ঠানিকভাবে অনুমতি পাওয়ার পর থেকেই প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে। কিন্তু এবছর দুর্যোগকালীন অবস্থা প্রেক্ষিতে ৬ ডিসেম্বরের পরিবর্তে ১৪ ডিসেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

