বিজয়ের আনন্দে মেতেছে নবনির্বাচিত মেম্বারের কর্মী-সমর্থকরা

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল আলীম। দীর্ঘ ১০ বছর পর পুনরায় ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় কর্মী সমর্থকদের আনন্দ মিছিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর ২০২১) বেলা দুইটায় ওই ওয়ার্ডের গজেরকুটি গ্রাম থেকে একটি আনন্দ মিছিল বের করে ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লা প্রদক্ষিণ করে। পরে নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল আলীমের বাড়ির পাশে খোলা উঠোনে এসে সমাবেত হয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আব্দুল আলীম একবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। তিনি একদম গরিব হওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করে খরচ করতে না পারায় পর পর দুইবার পরাজিত হন। সাম্প্রতিক তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে এলাকাবাসীর চাপের মুখে আবারও নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য হন তিনি। গ্রামবাসী চাঁদা তুলে নির্বাচনী ব্যয়ভার সামাল দেন। গত ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি সদস্য পদে বিজয়ী হন। সেই বিজয়ের আনন্দে কর্মী সমর্থকরা আজ আনন্দ মিছিল ও প্রীতিভোজের আয়োজন করেছে।

নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল আলীম জানায়, একবার মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে জনগণের পাশে থেকে সেবা করেছিলেন তিনি। ‌তাই তাকে ভালোবেসে আবারও সাধারণ জনগণ তাকেই নির্বাচিত করেছেন। তিনি নিজেই একজন অভাবী মানুষ। নির্বাচনে টাকা পয়সা খরচ করতে পারেন নাই। তাই বিজয়ের পর কর্মী সমর্থকরা মিলে আনন্দ মিছিল ও প্রীতিভোজের আয়োজন করেছে। এতে সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আরো আনন্দময় করে তুলেছে। সকল ভোটার ও কর্মী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য; গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এই নির্বাচনে নাওডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে ৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে আব্দুল আলীম ফুটবল প্রতীকে ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তহিদুল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন ৩০৪ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *