কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে ২০১৪ ব্যাচের সংগঠন বন্ধুমহল অনুপম সহযোগী সংগঠন (এফসিএসি)। সোমবার বিকেলে উপজেলার জিড়ো পয়েন্টে মাস্ক বিতরণ করেন তারা।

সংগঠনটি করোনা মহামারির প্রায় শুরু থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে ফুলবাড়ীর জিরো পেয়েন্টে মাস্ক বিতরণ করেন। এছাড়াও উপস্থিত সবাইকে সচেতনতার জন্য আহবান জানান সংগঠনের সদস্যরা।

এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, সহকারী উপদেষ্টা মোঃ জাকির সরকার, সভাপতি মোঃ গোলাম রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রাকিব সরদার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রামানিক, জাকিরুল ইসলাম, মেহেদী হাসান, মোঃ আশরাফ আলী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

