রাজারহাটে পাওনা টাকা নিয়ে দ্বন্দ, মধ্যস্থকারী আহত

অপরাধ জাতীয় রংপুর

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় চাকিরপশার ইউনিয়নের আমতলি বাজারে পাওনা টাকা নিয়ে দ্বন্দ থামাতে গিয়ে, ফরিদুল ইসলাম নামে মধ্যস্থকারী আহত।

উপজেলায় চাকিরপশার ইউনিয়নের আমতলি বাজারে নিয়ে দ্বন্দ থামাতে গিয়ে, ফরিদুল ইসলাম নামে মধ্যস্থকারী আহত।

অভিযোগের ভিত্তিতে জানা যায় চাকিরপশার ইউনিয়নের তালুক আষাঢ়ু মৌজার আমতলি বাজারে মজিবর রহমান ও এরশাদ আলীর মাঝে টাকা লেনদেন নিয়ে বাকবিতন্ডা বাজে, এতে ফরিদুল ইসলাম থামাতে গেলে মজিবর রহমান ফরিদুল ইসলামের ক্ষিপ্ত হয়ে ওঠে।

ঘটনার কিছুক্ষণ পর মুটে ফোনে মজিবর রহমান তার গংকে ডাকে। তারা লাঠি সোটা, লোহার তৈরী ছোড়া ও দেশীয় অস্ত্র সন্ত্রে সজ্জিত হয়ে আমতলি বাজারে শাহিন চৌধুরীর মুদি দোকানের সামনে ফরিদুল ইসলামকে অতর্কিত হামলা করে। মজিবর রহমান গংগের হামলায় মধ্যস্থকারী ফরিদুল ইসলামের ডান হাতে ও মাথায় রক্তাক্ত জখম হয়।

ফরিদুল ইসলামকে আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়, ফরিদুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।এ ঘটনায় ফরিদুল ইসলাম বাদী হয়ে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়য়ে রাজারহাট থানায় দায়িত্বপ্রাপ্ত এস.আই শরিফুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি এবং আহত ব্যক্তিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দেখে এসেছি।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *