ধামরাইয়ে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী সহোদর দুই ভাই নিহত

জাতীয় ঢাকা

ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী সহোদর দুই ভাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা আরিচা- মহাসড়কে সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন ঝিনাইদহ শৈলকুপা উপজেলার মির্জাপুর এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মোটরসাইকেল চালক মোঃ নাছির উদ্দিন (৪৫) ও আরোহী ওয়াজি উল্লাহ (২৬)।

পুলিশ জানায় সকালের দিকে একটি অজ্ঞাত গাড়ি পাটুরিয়া হতে ঢাকা গামী ও-ই মোটরসাইকেল কে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তারা দুই ভাই মারা যায়।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক(ওসি) মনিরুল ইসলাম বলেন খবর পেয়ে মৃতদের উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়ির কোন হসিদ পাওয়া যায়নি। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *