মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

কৃষি ও প্রকিৃতি জাতীয় ঢাকা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা হলরুমে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সভা শেষে মৎস্য চাষীদের মাঝে এই পুরস্কার বিতরণ এবং মাছের খাবার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহসহ বিভিন্ন কর্মকর্তারা।

এই অনুষ্ঠানে তিন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন, মইনুল হোসেন মঈন, সোহেল রানা ও মোশারফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *