কুড়িগ্রামের রাজারহাটে আশির দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ন সম্পাদক শহীদ রাউফুন বসুনিয়ার জন্মদিন উদযাপন হয়েছে। আজ ৩০ আগষ্ট স্বৈরাচার আন্দোলনের লড়াকু সৈনিক, গণতন্ত্রের বরপুত্র শহীদ রাউফুন বসুনিয়ার ৬১ তম জন্মদিন।
১৩ ফেব্রুয়ারি ১৯৮৫ রাত ১১ টার দিকে স্বৈরাচার বিরোধী এক মিছিলে নেতৃত্বদানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি ল্যাবোরেটারী স্কুলের সামনে তৎকালীন সরকার সমর্থক ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজের গুণ্ডাদের গুলিতে নিহত হন।
শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ সংগঠন কুড়িগ্রাম জেলা শাখা সাধারন সম্পাদক সাজেদুল ইসলামের আয়োজনে রাজারহাট উপজেলার ছিনাই ইউপির পাইক পারা গ্রামে পিতৃভূমিতে অবস্থিত সমাধিতে দিনের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন শেষে আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাবতা পালন করেন।
পরে ছিনাই এল,জি,ইডি চত্বরে অনুভূতি ব্যক্ত করেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।তিনি বলেন অর্জিত গণতন্ত্র রক্ষা করতে রাউফুনের চেতনার বিকল্প নেই।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক আবু যুবায়ের আল মুকুল বক্তব্যে বলেন রাউফুন একজন মেধাবী ছাত্রনেতা ছিলেন। তিনি স্বৈরশাসকের আতঙ্ক ছিলেন, তার রক্তের বিনিময়ে আজকের স্বৈরাচার মুক্ত গণতন্ত্র অর্জিত হয়।
স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, এই দীপশিখা প্রজ্জ্বলণের ঝলকানিতে শহীদ রাউফুন বসুনিয়া চেতনায় যুগে যুগে আঁধার কেটে যাবে সমৃদ্ধ হবে দেশের গণতন্ত্র।
এসময়ে উপস্থিত ছিলেন, ছিনাই ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি ও আওয়ামীলীগ সভাপতি সাদেকুল হক নুরু, সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী, যুগ্ন সাধারন সম্পাদক ও ইউপি সদস্য, ছোবান আলী ব্যাপারী, রাশেদুল ইসলাম, মোজাহিদুল প্রমুখ।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যামে, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি/সম্পাদক,উপজেলা ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামীলীগসহ, বিভিন্ন পেশাজীবি শহীদ রাউফুন বসুনিয়া জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন।

