ফুলবাড়ীতে মৎস্য সপ্তাহে পোনামাছ অবমুক্তকরণ

কৃষি ও প্রকিৃতি জাতীয় রংপুর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৯ আগস্ট রবিবার দুপুর ১২ টায় উপজেলার হ্যালিপ্যাট সংলগ্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষ্যে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয় ও পুকুরে পোনামাছ অবমুক্ত করণ কর্মসূচি গ্রহন করা হয়েছে।

পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস।

এসময় আরো উপস্থিত ছিলেন, রংপুর বিভাগ মৎস্য অধিদপ্তরের উপপরিচালক, ডা: সাইনার আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *