গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর সাহেব পাড়া এলাকায় রোকসানার বাসা ভাড়া নিয়ে ওই এলাকায় প্রাইভেট পড়ান এক গৃহশিক্ষিকা। একই বাসায় ভাড়া থাকেন মহসিন কবির নামের আরেকজন। দীর্ঘদিন যাবৎ মহাসিন শিক্ষিকাকে বিভিন্নভাবে কু প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার কুপ্রস্তাবে গৃহশিক্ষিকা রাজি না হওয়ায় গত ১৮ জুলাই আনুমানিক রাত একটার দিকে ধর্ষণের উদ্দেশ্যে অভিনব কৌশলে ভুক্তভোগী নারীর রুমে ঢুকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত আসামি মহসিন। পরে ভুক্তভোগী কোন উপায় না পেয়ে চিৎকার করলে আশেপাশের প্রতিবেশীরা তার রুমে ছুটে আসেন। ইতিমধ্যে ধর্ষণের উদ্দেশ্যে আসা মহসিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মামলা সূত্রে জানা যায়, আসামি মহাসিন যশোর জেলার কোতোয়ালি থানার ঘুনি এলাকার আলী শেখের ছেলে এবং ভুক্তভোগী নারী দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার গড়ফুতু এলাকার নুর নবীর মেয়ে।
উক্ত ঘটনায় গত সোমবার গৃহ শিক্ষিকা বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সোমবার (১৬ আগষ্ট) রাতে মহসিন কবিরকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানা (এস আই) জাহিদুল ইসলাম জানান, সোমবার রাতে ধর্ষণের চেষ্টার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

