কালিয়াকৈরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

জাতীয় ঢাকা

গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দিগেন্দ্র চন্দ্র বর্মণ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জানপাড়া গ্রামে এঘটনা ঘটে।

নিহত দিগেন্দ্র উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জানপাড়া গ্রামের ফুলচান বর্মণের ছেলে।

জানা যায়, ওই দিন রাতে বজ্রপাতের কারণে একটি তার ছিড়ে দিগন্দ্র বর্মণের টিনের ঘরের চালের উপর পড়ে। ফলে সমস্ত ঘর বিদ্যুতায়িত হয়। সকালে ঘুম থেকে উঠে টিনের দড়জা খোলার সময় সে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন ও ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *