ডিমলায় ১৫ দিনব্যাপী আউটসোসিং প্রশিক্ষণের উদ্বোধন

জাতীয় রংপুর

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলার শিক্ষিত যুব / যুব মহিলাদের আউটসোসিং বিষয়ক ১৫ দিনের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকালে (১১ থেকে ২৫ আগস্ট) ১৫ দিনব্যাপী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র অর্থায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে, ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষণ কক্ষে উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা ছিদ্দিকা, মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার রেদোওয়ানুর রহমান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের তত্বাবধায়ক বিভা রাণী রায় প্রমূখ।

ইউএনও সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষিত বেকার যুব – যুব নারীদের নিয়ে ১৫ দিন ব্যাপী আউটসোসিং প্রশিক্ষণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান তৈরীর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন এবং বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *