সারাদেশের মতো কোভিড-১৯ টিকা সহজলভ্য ও জনসাধারণের দারপ্রান্তে দিতে নীলফামারীতে ওয়ার্ড পর্যায়ে কোভিট টিকা প্রদান কার্যক্রম এর উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকালে নীলফামারী পৌর এলাকার ৮নং ওয়ার্ডের রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এসময় পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে এবং টিকাদান কর্মকর্তা ফরিদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম, সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মোছাঃ লিজা বেগম, টিকাদান কমর্সুচিতে জড়িত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিবর্গ।

