মানিকগঞ্জে গণটিকা কার্যক্রম শুরু

করোনাভাইরাস জাতীয় ঢাকা

সারা বিশ্ব কোভিড-১৯ এর ভয়াল থাবায় সংক্রামিত। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জে শুরু হয়েছে গণটিকা (কোভিড-১৯ প্রতিরোধক) কার্যক্রম। এতে সাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অংশগ্রহণ করছে সাধারণ মানুষ। সহজেই হাতের নাগালে টিকা পেয়ে আনন্দিত সকলেই।

ধানকোড়া ইউনিয়ন পরিষদে গনটিকার কেন্দ্র করা হয়েছে, এখানে ২৪ ঘন্টা তদারকি করছে ধানকোড়া ইউ.পি চেয়ারম্যান আবুল কালাম আব্দুল রউফ। সহযোগিতার জন্য রয়েছে ইউ.পি সদস্যরা।

এছাড়াও ২৪ ঘন্টা কাজ করছে সাটুরিয়া থানা পুলিশ, আনসার ও সেচ্ছাসেবীরা। রয়েছে ছাত্রলীগ এর সেচ্ছাসেবক টিম, এ টিমের তদারকি তে রয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক ওমায়ের হোসেন। তিনি জানিয়েছে ১০ সদস্যের টিম প্রতিটি কেন্দ্রে কাজ করছে ছাত্রলীগ এর পক্ষ থেকে।

সকাল থেকেই টিকা কেন্দ্রে জনমানুষের স্রোত দেখা গেছে। টিকা গ্রহীতাদের সাথে কথা বলে জানাগেছে, তারা সকলে টিকা গ্রহনে আগ্রহী ও টিকা গ্রহনে কোনো প্রকার ভোগান্তি পোহাতে হচ্ছে না তাদের। তারা আসছে নিবন্ধন করছে ও টিকা গ্রহন করছে। প্রথম দিনের এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করছেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *