লালমনিরহাটের হাতিবান্ধায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক সহ ৩ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জুলাই) রাত সাড়ে দশটায় উপজেলার বড়খাতা বিডিআর মোড় বাজারে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পাটগ্রাম থেকে ছেরে আসা ঢাকাগামী মালবাহী ট্রাক হাতিবান্ধা উপজেলার বড়খাতা বিডিআর মোড় বাজারের কাছে এসে চাকা ফেটে যায়। এতে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীন ট্রাক আঘাত করে সামনে থাকা কারেন্ট এর খুটিতে। এতে ক্ষতিগ্রহস্ত হয় পাশে থাকা একটি দোকানের, কারেন্ট এর খুটিতে রেখে দেওয়া কয়েকটি বাইসাইকেলের। এতে আহত হয় ট্রাকে থাকা ড্রাইভার হেলপার সহ তিন জন।
পরে বড়খাতা হাইওয়ে পুলিশ এসে তাদের কে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তিনি বলেন, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বড়খাতা হাইওয়ে পুলিশ বলেন, চাকা ফেটে গিয়ে রাস্তায় একটা গর্তে পড়ে যায়। তার জন্য ড্রাইভার নিয়ন্ত্রণ করতে পারে নাই। এতে দুর্ঘটনা ঘটে ট্রাকটি এখন বড়খাতা হাইওয়ে পুলিশ এর হেফাজতে আছে।

