টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

করোনাভাইরাস জাতীয় ঢাকা

কবির হোসেন, টাঙ্গাইল:
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে ৭ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৪৮১টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.৫৪ ভাগ। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.আবুল ফজল মো. শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে সকাল থেকেই মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলাটিতে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারের আটশ সদস্য মাঠে রয়েছেন। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে ১১৩টি চেকপোস্ট বসিয়ে কঠোর বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।

স্বাস্থ্যবিধি মানাতে গতকাল শনিবার দিনভর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় ১৫৪ জনকে ৭১ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানা গেছে।

তাছাড়া বিধিনিষেধ অমান্য করে জেলার বিভিন্ন সাপ্তাহিক হাট ও পশু হাট চালু রেখেছে হাট ইজারাদাররা। ফলে বিপুল মানুষের সমাগমে প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রশাসনের কার্যক্রম, বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *