ঠাকুরগাঁও এ লকডাউনেও কমছে না করোনা সংক্রমণের হার

করোনাভাইরাস রংপুর

মোঃ মাসুদ রানা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও এ চলমান লকডাউনেও কমছে না করোনা সংক্রমণের হার। সারাদেশে চলমান কঠোর লকডাউনের আজ ৪র্থ দিন। সাস্হ্যবিধি মেনে সমগ্র ঠাকুরগাঁও জেলায় দোকানপাট, যানবাহন সহ বন্ধ রয়েছে ছোট বড় সকল ব্যাবসায় প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিস।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহ তৎপর রয়েছে মাঠে। যার ফলে যেখানেই স্বাস্হ্যবিধি অমান্য করার খবর পাওয়া গেছে, সেখানেই ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট সহ আইন রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার জন্য উপস্থিত হয়ে যায়।এত কিছুর পরেও কমছেই না যেন করোনা সংক্রমণ।

ঠাকুরগাঁও জেলায় সরকারি হিসেবের বাহিরেও ২৪ ঘন্টায় করোনা সিনটম নিয়ে মারা যাচ্ছে কমপক্ষে ৫-৬ জন মানুষ। এছাড়া বিনা টেষ্টে করোনা সিনটম নিয়ে অসুস্থ অবস্থায় বাসায় অবস্থান করছেন শতাধিক মানুষ। যাদের অধিকাংশ অতিরিক্ত শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে ভর্তি হয়। এরপরে করোনা টেস্ট করে ফলে বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেখা যায়। যার দরুন সংক্রমিত হয় পুরো পরিবার। ঠাকুরগাঁও এ একই পরিবারে একই সাথে স্বামি-স্ত্রী সংক্রমণ এবং বাবা-ছেলের মৃত্যুর মত ঘটনা ঘটেছে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের রিপোর্ট অনুযায়ী,
০৪ জুলাই ২০২১ ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘন্টায় ২৮৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৩২ জন, মৃত্যু হয়েছে ৭ জনের এবং সুস্থ হয়েছেন ১২৮ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৩৭৩৫ জন, মোট সুস্থ হয়েছেন ২২৬১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৯৪ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *