ভূরুঙ্গামারীতে লকডাউনের ২য় দিনে আইন অমান‍্য করায় ১৫ মামলা, জরিমানা আদায়

করোনাভাইরাস জাতীয় রংপুর

মাহবুব হোসেন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
বৈশিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউনের কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২য় দিনেও কঠোর অবস্থানে দেখা গেছে উপজেলা প্রশাসনকে।

শুক্রবার সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকরে উপজেলা নির্বাহী অফিসার দিপক কুমার দেব শর্মা ও সহকারি কমিশনার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মোবাইল কোর্টসহ বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় সরকারি নির্দেশ অমান্য করে অহেতুক বাইরে ঘোরাফেরা করা সহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতে বাংলাদেশ দন্ডবিধি বিভিন্ন ধারায় ১৫ টি মামলায় ৩২’শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া জনগণকে সচেতন করতে ও করোনা সংক্রমন প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পাশাপাশি ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা উক্ত প্রচারনা অভিযানে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *