যুবলীগকর্মী হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে রূপগঞ্জে মানববন্ধন বিক্ষোভ মিছিল

জাতীয় ঢাকা

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগকর্মী সোলেইমান হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ মামলার অন্যান্য আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নিহত সোলেইমানের ছোট ভাই রাজীব। এসময় মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয় এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *