মশিয়ার রহমান, নীলফামারী:
নীলফামারীর জলঢাকার ধানখেত থেকে হাফিজুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে জলঢাকা থানা পুলিশ। সোমবার ৩১ মে/২০২১ ইং- রাতে পৌরসভার নদীর পাড় এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার হয়। নিহত হাফিজুল ইসলাম স্থানীয় জাহান অটোরাইস মিলস্ এর ম্যানেজার এবং জলঢাকা পৌরসভার ৮নং ওয়ার্ড পূর্ব চেরেঙ্গা কাজীপাড়া এলাকার মৃত্যু তালেব আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়দের সুত্রে জানা গেছে একটি দোকান ঘর বেচাকেনা নিয়ে এই হত্যাকান্ড হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তারা আরো জানায়, হাফিজুলকে মাথায় আঘাত করে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। আটককৃ্তরা হলেন রুবেল (২৭) ও তার স্ত্রী পারভিন বেগম, মিরাজুল ইসলাম (২০) ও মিশো মিয়া (২৫)।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, লাশের ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্ররণ করা হয়েছে। ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

