ফুলবাড়ীতে অপহৃত স্কুলছাত্রী চার দিন পর উদ্ধার, গ্রেপ্তার-১

অপরাধ জাতীয়

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অপহরণের চার দিন পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী সাজু মিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারী সন্ধায় স্কুলছাত্রীকে অপহরণ করে আত্মগোপন যান সাজু মিয়া। এ দিকে স্কুলছাত্রী অপহরন হওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে কোথাও না পেয়ে ১৪ ফেব্রুয়ারী সন্ধায় ওই ভিকটিমের বাবা বাদী হয়ে সাজুর বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের করেন। মামলা হওয়ায় বুধবার গভীর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইব্রাহীম খলিলসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার হক বাজার এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরনকারী সাজু মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফুলবাড়ী থানার এস আই ইব্রাহীম খলিল বলেন, বৃহস্পতিবার সকালে অপহৃত স্কুলছাত্রীকে জবানবন্দির জন্য আদালতে নেয়া হয়েছে এবং অপহরনকারী সাজুকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *