নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, দৌড়, লাফ ও নিক্ষেপ সহ বিভিন্ন খেলার আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিয়া সমিতি, ফুলবাড়ী, কুড়িগ্রাম।
রোববার (২১ জানুয়ারি) বিকেলে সাত দিনব্যাপী চলা এ প্রতিযোগিতার সমাপনী ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
এছাড়াও উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোরশেদ আলম, সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

