পলাশ ইসলাম, কুড়িগ্রাম: গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা চত্ত্বরের বিভিন্ন ড্রেন স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আহসান হাবিব, কৃষি কর্মকর্তা রতন মিয়া, সমবায় কর্মকর্তা রবিউল ইসলাম, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর মহাসচিব মোঃ আমিনুর রহমান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবকবৃন্দ।
সংগঠনের চেয়ারম্যান এম রশিদ আলী বলেন, জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি ও অনাবৃষ্টির কারনে এডিস মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সচেতনতার বিকল্প নেই, তাই কুড়িগ্রাম জেলা সহ সমগ্র বাংলাদেশে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে স্প্রে কার্যক্রম চলমান।

