ফুলবাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে ফুলবাড়ী উপজেলার সকল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, ক্রিড়া সংগঠন ও শিল্পী সমিতির সহযোগিতা এবং অংশগ্রহণে ফুলবাড়ী ডিগ্রী কলেজে ‘মাদকমুক্ত ফুলবাড়ী গড়ি’ স্লোগানকে সামনে রেখে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আহ্বায়ক কমিটির মাধ্যমে “ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদ, কুড়িগ্রাম”-এর আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হয়।

সংগঠনের প্রধান সমন্বয়ক জেলা শিল্পকলা একাডেমি কুড়িগ্রাম’র সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ জনাব রাশেদুজ্জামান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মোঃ আবু জাফর, অত্র কলেজের অধ্যক্ষ জনাব আমিনুল ইসলাম রিজু, কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আজিজার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান আলী বাদশাহ, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু।

সংগঠনদের পক্ষে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, নবজাগরণ সমাজসেবী সংগঠনের সভাপতি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি মোশারফ মন্ডল, স্পোর্টস কমিউনিটি’র পরিচালক সজল পোদ্দার, ফুলবাড়ী যুব মানবসেবা সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান নয়ন সহ আরো অনেকে।

সকলকে শুভেচ্ছা জানিয়ে সহযোগিতা ও পরামর্শ চেয়ে বক্তব্য রাখেন নবগঠিত ফুলবাড়ী স্বেচ্ছাসেবী পরিষদের আহ্বায়ক গোল্ডেন ফিউচার একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর আজাদী মিজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *