নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই ২০২৩) জুম্মার নামাজের পর তৌহিদী মুসলিম জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লীবৃন্দ ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত করে।
সমাবেশে মোঃ রানা মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মাস্টার।
এসময় ফুলবাড়ী উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, শিমুলবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহমান সহ প্রায় ৫ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা কুরআন অবমাননাকারীর শাস্তির দাবি এবং সুইডেনের পণ্য বর্জনের আহ্বান জানান।

