নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগ ও আয়োজনে র্যালী, পথসভা এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় “তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ, মানবতার টানে ভয় নেই রক্তদানে” এই স্লোগান নিয়ে সংস্থার নিজস্ব কার্যালয়ের সামন থেকে একটি র্যালি বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্ট এক পথ সভা অনুষ্ঠিত করে।
এসময় সংগঠনের সভাপতি মোশারফ হোসেন মন্ডলের সভাপতিত্ব ও কোষাধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন, স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার দাতা সদস্য ও উপদেষ্টা ফজলুল হক ত্রিপুল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাসানুর রহমান সহ আরো অনেকে।
পরবর্তীতে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সামনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

