ফুলবাড়ীতে দুর্নীতি বিরোধ গণসচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় রংপুর

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 
ফুলবাড়ীতে দুর্নীতি বিরোধ গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদুদ্ধ করার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে ২০২৩) দুর্নীতি দমন কমিশন (দুদক) সজেকা, কুড়িগ্রাম এর সহযোগিতায় ফুলবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) হল রুমে সততা ষ্টোর অন্তর্ভুক্ত ৬টি  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ফুলবাড়ী।

এ সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) সজেকা কুড়িগ্রামের সহকারী পরিচালক খালিদ হাসান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জোহরা, সদস্য হোসেন আলী, জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *