ফুলবাড়ীতে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৭ মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ, ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে সকাল সাড়ে এগারোটায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী মিয়া বাদশা, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বকসী, উপজেলার ছয় ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

আলোচনা শেষে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মঞ্জুরুল হক বকশী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও দশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *