ফুলবাড়ী (কুড়িগ্রাম): সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি যথাযথ ভাবে উদযাপন উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে নানা আয়োজন করে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ। দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র্যালী, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত করে।
সাড়ে ৭ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতা কর্মীরা। সকাল সাড়ে ১১ টায় উপজেলার ছয় ইউনিয়নের শতশত নেতাকর্মীরা উপজেলার কাচারী মাঠ বটতলা হতে একটি আনন্দ র্যালী বের করে। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সমাবেত হয়ে আলোচনা সভায় মিলিত হয়ে কেক কাটার আয়োজন করে।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমালের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল খালেক বসুনিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলনসহ আরো অনেকে।

