নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। দিবসটি যথাযথ ভাবে উদযাপন উপলক্ষ্যে ফুলবাড়ী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম, কুড়িগ্রামের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল দশটায় ফুলবাড়ী থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ফুলবাড়ী বাজারের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক নুরুল হুদা মিয়া দুলাল, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, জেলা পরিষদ সদস্য মোছাঃ মনোয়ারা সরকার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান।
আরোও বক্তব্য রাখেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, সাইফুর রহমান সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম, কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসার সুপার ওমর আলী, মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বিএসসি, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য আছমা খাতুন ডেইজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল প্রমূখ।

