অবকাঠামোগত উন্নয়নই হবে আগমী দিনের পথচলা- আরজুনা কবির

জাতীয় ময়মনসিংহ

আগামী ১৭ অক্টোবর সোমবার ২০২২ ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ময়মনসিংহ সংরক্ষিত- ২, মহিলা সদস্য প্রার্থী অদম্য নারীমুখ আরজুনা কবির তার নির্বাচনী এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষে কাজ করতে দৃঢ় প্রত্যয়ী।

বিগত ৫ টি বছর তিনি এলাকার জনসাধারণের সাথে সু-সম্পর্ক বজায় রাখা সহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়ে নিজে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তুলেছেন। তাই এলাকার সকল ভোটারদের মুখে মুখে শোনা যায় তার কথা।

তারা বলেন,আরজুমা কবির আচার-আচরণে যথেষ্ট বিনয়ী ও ভদ্র। এবারও তারা মনস্থির করেছেন তাকে পুনরায় বিজয়ী করে জেলা পরিষদের আসনে বসাবেন। দল মত নির্বিশেষে তিনি সকলের গ্রহনযোগ্য সংরক্ষিত মহিলা প্রার্থী।

তিনি মরহুম আব্দুল কাদের ওরফে কাদু চেয়ারম্যানের পুত্রবধু, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে পুনরায় তিনি গতিশীল নারী নেতৃত্বের মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন সাধন করবেন।

আগামী জেলা পরিষদ নির্বাচনে পুনরায় তাকে ঘড়ি প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *